1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী বিদেশ ভ্রমণে মানি চেঞ্জার থেকে নেওয়া যাবে তিন হাজার ডলার পর্যন্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

ব্রিটেনে রেকর্ড তাপপ্রবাহের মধ্যে লন্ডনে গাছ-পালা ও বাড়ি-ঘরে আগুন ছড়িয়ে পড়ছে। এ অবস্থার প্রেক্ষিতে দমকল কর্তৃপক্ষ রাজধানীজুড়ে ‘জরুরি অবস্থা’ জারি করেছে বলে জানিয়েছে বিবিসি।

লন্ডন ফায়ার ব্রিগেড মঙ্গলবার জানায়, শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে অন্তত ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে গেছে।

দমকলকর্মীরা বাসিন্দাদের চাহিদা অনুসারে কাজ করে যাচ্ছেন। যেকোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ফায়ার ব্রিগেড।

মেয়র সাদিক খান পরিস্থিতিকে জটিল বলে আখ্যা দিয়ে মঙ্গল ও বুধবার পার্ক, ব্যক্তিগত বাগান এমনকি আঙিনায় বারবিকিউ করা থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, ইতিহাসে এই প্রথম ৪০ ডিগ্রি তাপমাত্রা দেখল ব্রিটেনবাসী। এর আগে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে ব্রিটেনের কেমব্রিজ শহরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সৃষ্ট আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

ইউরোপের অধিকাংশ দেশের মতো শীতল জলবায়ুর দেশ যুক্তরাজ্যের জনজীবন চলমান এ তাপদাহে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে ট্রেন সার্ভিস স্থগিত করা হয়েছে, দেশটির বিভিন্ন শহরের ব্যস্ত জনসমাগমপূর্ণ স্থানগুলো গত তিন-চার দিন ধরে ফাঁকা। বিভিন্ন চিড়িয়াখানার কর্তৃপক্ষ তাদের পশু-পাখিদের তাপের আঁচ থেকে মুক্ত রাখতে রীতিমতো হিমশিম খাচ্ছে।

খাবার ও কনফেকশনারির দোকানগুলোতে আইসক্রিম ও ঠান্ডা কোমলপানীয়ের দাম বেড়ে গেছে। ফ্যান ও এসির চাহিদা বাড়ছে ব্যাপকভাবে। ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের এমপি সরকারি অফিসের কর্মকর্তাদের কোট বা জ্যাকেট পরিধান না করার পরামর্শ দিয়েছে ব্রিটেনের সরকার।

ইউরোপের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যের যাতায়াত ব্যবস্থাও মূলত রেল ও মেট্রোরেল নির্ভর। কিন্তু গত কয়েকদিনের তাপদাহে যুক্তরাজ্যের রেল লাইনগুলো বেঁকে যাওয়ায় রেল চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছে দেশটির সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026