1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল চিটাগাং সার কারখানার উৎপাদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গ্যাস সংকটের কারণে দেশের বৃহৎ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানার (সিইউএফএল) উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বুধবার সকালে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিইউএফএল সার কারখানাটির উৎপাদন বন্ধ হয়।

জানা গেছে, সিইউএফএলর ইউরিয়া ও অ্যামোনিয়া প্ল্যান্টে পূর্ণ উৎপাদনের জন্য দৈনিক ৪৭ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এবং ক’দি ধরে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত রোববার রাতে কারখানা চালু করা হলেও এবার গ্যাস সংকটে কারণে উৎপাদন বন্ধ করা হলো। ফলে প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। তবে সিইউএফএলের উৎপাদন বন্ধ থাকলেও কাফকোতে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, সরকার থেকে আবার যখন চালু করার সিদ্ধান্ত দেওয়া হবে এবং গ্যাস পাওয়া যাবে তখনই কারখানাটি চালু করা হবে। তবে কখন হবে, তা এখনই বলা যাচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026