1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও আমরা ধর্ম দেখব না: প্রধানমন্ত্রী ১৫ বছরে দেখা যাবে, চাকরি পাচ্ছে প্রতি তিনজনে একজন: বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পা পড়ার পর আগারগাঁওয়ের হাসপাতালগুলোয় ‘তৎপরতা বেড়েছে’ মহাখালী ও বনানী পূজা মণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এবারের অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে বাইক ‘চুরি করে কুমিল্লা-নোয়াখালীতে সরবরাহ’, গ্রেপ্তার ৬ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ‘উন্নতি’ হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকায় ২০ বিশেষ কমিটি

জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামি চিন্তাবিদরা কথা বলতে চান না: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, অজানা কারণে ইসলামি চিন্তাবিদরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলতে চান না।

রোববার (২৪ জুলাই) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ইসলামি চিন্তাবিদ এবং যারা ওয়াজ মাহফিল করেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না।

আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণির ইসলামি চিন্তাবিদ, মাওলানা ও ধর্মীয় নেতা যারা আছেন তাদের কথা বলতে হবে। কারণ বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রচুর ইসলামিক ভিডিও দেখা যায় উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এখানে কোনো সেন্সর নেই। অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল। কারণ ইউটিউবে ও সোশ্যাল মিডিয়াতে কোনো মডারেটর নেই। অনেক বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে। এসবের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের কথা বলতে হবে।

তিনি আরও বলেন, হলি আর্টিজান হামলার পর আমাদের দেশে থাকা দূতাবাসগুলোকে পরিবার ছাড়া অ্যাম্বাসি ঘোষণা করা হলো। এরপর প্রতি সপ্তাহে ঘোষণা আসতে থাকলো বাংলাদেশে কারা কারা আসতে পারবে না। তখন অনেক দেশ কার্গো বন্ধ করে দিয়েছিল। যদি না আমরা দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও মিডিয়ার মাধ্যমে বিষয়টি হ্যান্ডেল করতে না পারতাম তাহলে অনেক ক্ষতি হয়ে যেত।

পুলিশপ্রধান বলেন, অনেকেই বলছিল জঙ্গিবাদ থেকে বাংলাদেশ কখনো বেরোতে পারবে না। তবে আল্লাহর রহমত আমরা দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি। আমাদের সব সময় জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026