1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও আমরা ধর্ম দেখব না: প্রধানমন্ত্রী ১৫ বছরে দেখা যাবে, চাকরি পাচ্ছে প্রতি তিনজনে একজন: বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পা পড়ার পর আগারগাঁওয়ের হাসপাতালগুলোয় ‘তৎপরতা বেড়েছে’ মহাখালী ও বনানী পূজা মণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এবারের অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে বাইক ‘চুরি করে কুমিল্লা-নোয়াখালীতে সরবরাহ’, গ্রেপ্তার ৬ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ‘উন্নতি’ হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকায় ২০ বিশেষ কমিটি

অনলাইন জুয়া বন্ধ করতে চায় সংসদীয় কমিটি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি

দেশে অনলাইনে জুয়া খেলার প্রবণতা বাড়ছে। তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা বন্ধ করতে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য জুয়েল আরেং বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যম থেকে আমরা তথ্য পেয়েছি আমাদের তরুণ ও যুব সমাজের অনেকই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। এগুলো কতটুকু সত্য। যদি সত্য হয়, তাহলে এর থেকে তাদের ফেরাতে করণীয় ঠিক করতে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

বৈঠকে খুলনা শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে এবং দেশের সব স্টেডিয়ামকে খেলাধুলার মধ্যে রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া ব্যাডমিন্টনের মান আরও বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধাপে টুর্নামেন্ট আয়োজনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, আবদুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং এবং জাকিয়া তাবাসসুম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026