1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

যে কারণে স্থগিত হতে পারে খাদ্যশস্য চুক্তি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

খাদ্যশস্য রপ্তানির জন্য ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তি স্বাক্ষর করেছিল রাশিয়া ও ইউক্রেন। তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) দুপুরে এ চুক্তি হয়। এতে ইউক্রেন যুদ্ধ ঘিরে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট কমবে বলে আশা করা হয়। কিন্তু চুক্তির পরের দিনই ওডেসা বন্দরে মিসাইল হামলা করে রাশিয়া।

আর এতেই ক্ষেপে যায় ইউক্রেন। দেশটির পক্ষ থেকে রবিবার (২৪ জুলাই) হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি ইউক্রেনের কোনো বন্দরে রাশিয়া ফের হামলা চালায় তাহলে খাদ্যশস্য চুক্তি স্থগিত করে দেওয়া হবে। খবর দ্য গার্ডিয়ানের।

যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় ওডেসা বন্দরে মজুদ করা অস্ত্রের চালানের ওপর হামলা চালিয়েছে তারা। তা ছাড়া একটি যুদ্ধ জাহাজ ধ্বংস করে দিতেও হামলা করার দাবি জানায় তারা।

প্রথমে অবশ্য রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, তারা এ হামলার বিষয়ে কিছু জানে না। পরবর্তীতে এটি স্বীকার করে।

এদিকে বর্তমানে ইউক্রেনে ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে। যার মধ্যে রয়েছে গম, সূর্যমুখী তেল, বার্লি। ইউক্রেনে এসব শস্য আটকে থাকার কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026