1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

টানা পাঁচ দিন দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসাথে কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। কিশোরগঞ্জের নিকলি ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার সর্বনিম্ন ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ফরিদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ছিল সর্বোচ্চ ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

নিকলিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮২, চুয়াডাঙ্গায় ৪৬, সিলেটে ৩১, পাবনার ঈশ্বরদীতে ২৫, নীলফামারীর ডিমলায় ২৩, তেঁতুলিয়ায় ১৮, ঢাকায় ১৬, চচট্টগ্রামের সন্দ্বীপে ১৫ এবং চট্টগ্রামে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়। এছাড়া, গোপালগঞ্জ, রাজশাহী, নওগাঁর বদলগাছী, সিরাজগঞ্জের তাড়াশ, রংপুর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের রাজারহাট, ময়মনসিংহ, রাঙ্গামাটি, নোয়াখালীর হাতিয়া, কক্সবাজার, খুলনা, বরিশাল ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপাসগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

ঢাকায় বৃহস্পতিবার দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

শুক্রবার (২৯ জুলাই) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026