1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

দৈনিক সংক্রমণে শীর্ষে জাপান, মৃত্যুতে ব্রাজিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫৯ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ৯৬৫ জন।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ লাখ ২২ হাজার ১২১ জন। রোগী শনাক্ত হয়েছেন ৫৮ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১০৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫৫ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৮৪৫ জন।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে ১ লাখ ৯৬ হাজার ৮১২ জনের। এসময় দেশটিতে ৭৮ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার এই দেশে মারা গেছেন ২১৪ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৯০৫ জন।

এরপর যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছেন ১৪৯ জন, ইতালিতে ১২১, ফ্রান্সে ১২১, ইরানে ৬২ ও অস্ট্রেলিয়ায় ৪৯ জন।

তবে মোট শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৩২ লাখ ২৫ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১০ লাখ ৫৫ হাজার ৫৭৬ জন মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026