1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহন করা একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশে হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

হেলিকপ্টারে পাকিস্তানের সামরিক বাহিনীর ত্রয়োদশ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা রয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় দুর্গতদের জন্য ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছিল হেলিকপ্টারটি। সেখান থেকে ফেরার পথে বেলুচিস্তান প্রদেশে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে হেলিকপ্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর একটি এভিয়েশন হেলিকপ্টারের এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026