1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

‘রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

রাশিয়া-ইউক্রেনের মধ্যে কয়েকদিন আগে শস্য চুক্তি হয়। এ চুক্তির মাধ্যমে ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য বের হচ্ছে।

জার্মানির সাবেক চ্যান্সেলর ও রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু গেরহার্ড শ্রোয়েডার বলেছেন, এ শস্য চুক্তির মাধ্যমেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিও হতে পারে।

গত সপ্তাহে রাশিয়ায় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন গেরহার্ড শ্রোয়েডার।

জার্মান গণমাধ্যম এনটিভিকে সাবেক চ্যান্সেলর বলেন, ভালো খবর হলো রাশিয়া আলোচনার মাধ্যমে একটি সমাধান চায়।

তিনি আরও বলেন, (আলোচনার মাধ্যমে) প্রথম সাফল্য হলো শস্য চুক্তি। সম্ভবত এটি ধীরে ধীরে একটি যুদ্ধবিরতিতে যেতে পারে।

এদিকে শস্য চুক্তির মাধ্যমে রাজোনি নামের একটি জাহাজ প্রথমবারের মতো শস্য নিয়ে ইউক্রেনের বন্দর থেকে বের হয়। মঙ্গলবার এ জাহাজটি তুরস্কের বন্দরে নোঙর ফেলে।

এরপর তুরস্ক, রাশিয়া, ইউক্রেন এবং জাতিসংঘের প্রতিনিধিরা জাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন।

তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল কার্যক্রম শেষ করে মঙ্গলবারই তুরস্কের বন্দর ছাড়বে জাহাজটি। এরপর এটি যাবে চূড়ান্ত গন্তব্য লেবাননে।

সূত্র: আল জাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026