1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ সংসদীয় কমিটির বিদেশফেরতদের নতুন জীবন গড়তে সরকার ও জাতিসংঘের ৩০ মাসের কর্মসূচি দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলের সাক্ষাৎ এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভ্রমণ কোটায় একবারে ৩ হাজার ডলার বিক্রি করতে পারবে মানি এক্সচেঞ্জ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন | Boishakhi Online

ড্রামের ময়লাযুক্ত তেল বোতলজাত করে বিক্রি!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৯১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে একটি কথিত কারখানায় ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। সদর উপজেলার রহিমানপুর কৃষ্ণপুর গ্রামে গত একমাস যাবত চলছে এ কার্যক্রম। 

কারখানায় সরজমিনে গিয়ে দেখা যায়, বাহির থেকে দরজা বন্ধ। শুধু গ্রিল গেট হালকা ফাঁকা। কারখানায় নেই কোনো শব্দ৷ একজনের অনুমতি নিয়ে ভেতরে গিয়ে দেখা গেলো চারজন নারী বোতলে তেল ভরছেন। দুজন ছেলে তেল প্যাকেট করছেন আর একজন নারী ও একজন পুরুষ সাদা বোতলে কোম্পানির লেবেল আঠা দিয়ে লাগাচ্ছেন।

দেখা যায়, ময়লাযুক্ত তেল একটি প্লাস্টিকের পাইপের মাধ্যমে বোতলে ভরছেন নারী শ্রমিকরা। চারদিকে নোংরা পরিবেশ। মেঝেতে তেল পড়ে স্যাঁতসেঁতে অবস্থা। যে লেবেল বোতলের গায়ে লাগানো হচ্ছে, তা আবার বিএসটিআইয়ের লোগো সংযুক্ত করা হয়েছে।

কারখানার মালিক কে, জানতে চাইলে মালিক উপস্থিত থেকেও নিজের পরিচয় গোপন করেছেন।  মালিক ডাক্তারের কাছে আছেন বলে এখানে-সেখানে ফোন করেন। এরই মধ্যে তিনি যে মালিক আশরাফুল ইসলাম তা নিশ্চিৎ হওয়া গেছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026