1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

ফের একদিনে ৯০০ ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৮৬ বার দেখা হয়েছে

ফের যুক্তরাষ্ট্রে ঘটলো ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট অ্যাওয়ারের হিসাব অনুযায়ী, রবিবার (৭ আগস্ট) একদিনে দেশটিজুড়ে ৯১২টি ফ্লাইট বাতিল হয়েছে। তাছাড়া ছয় হাজার ৩৭৮টি ফ্লাইট বিলম্বিত হয়।

সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, শিকাগো ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। সেখানের ১২ শতাংশ ফ্লাইট বাতিল ও ৪০ শতাংশ বিলম্বিত হয়। এর আগের দিন অর্থাৎ শনিবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্রে মোট ৬৫৭টিফ্লাইট বাতিল ও সাত হাজার ২৬৭টি বিলম্ব হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল অঞ্চলে ঝড়বৃষ্টি-বজ্রপাত ও বিমানকর্মী সংকটের কারণে গত শুক্রবার দেশজুড়ে ৭ হাজার ৭০০ এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয় রাজধানী ওয়াশিংটনে। তারপরই দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্কের তিন বিমানবন্দর- লা গুরাদিয়া, লিবার্টি ইন্টারন্যাশনাল ও রেগান ন্যাশনাল এয়ারপোর্ট।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী বিভিন্ন অঙ্গরাজ্যে আবহাওয়াগত দুর্যোগের কারণে গত প্রায় ৬ সপ্তাহ ধরেই বিঘ্নিত হচ্ছে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল। সাউথইস্ট এয়ারলাইনসের কর্মকর্তারা সিএনএনকে বলেন, আবহাওয়াসংক্রান্ত নানা চ্যালেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এ কারণে এ সপ্তাহে দেশজুড়ে আমাদের যাত্রী পরিষেবায় বিঘ্ন ঘটছে। করোনা মহামারিতে দুই বছর প্রায় নিস্ক্রিয় থাকার পর চলতি বছর থেকে যুক্তরাষ্ট্রের ফের পুরোদমে শুরু হয়েছে বেসামরিক বিমান চলাচল। কিন্তু কর্মী স্বল্পতা, বৈরী আবহাওয়া ও এয়ার ট্রাফিক কন্ট্রোলজনিত বিভিন্ন সমস্যায় ব্যাপক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিভিন্ন মার্কিন বিমান পরিষেবা সংস্থাকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026