1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

ভারতের আপত্তিতে চীনা জাহাজের আসা পিছিয়ে দিলো শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

ভারতের তীব্র আপত্তিতেই বিক্রমসিংহে সরকার সিদ্ধান্ত বদল করেছে এবং চীনের জাহাজের আসা পিছিয়ে দিয়েছে। জরুরি বৈঠক চায় চীন। চীনের গবেষণা ও সমীক্ষা করার জাহাজ ইউয়ান ওয়াং ৫ এখন শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরের দিকে এগিয়ে চলেছে।

এর আগে শ্রীলঙ্কা ওই জাহাজটিকে বন্দরে এসে নোঙর করার অনুমতি দিয়েছিল। ১১ অগাস্টের পর জাহাজটির শ্রীলঙ্কার বন্দরে আসার কথা। কিন্তু চীনের এই জাহাজ নিয়ে শ্রীলঙ্কার কাছে প্রবল উদ্বেগ প্রকাশ করে ভারত।

নয়াদিল্লির আশঙ্কা, হামবানটোটা বন্দরটিকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চায় চীন। এই বন্দর ভারতের খুব কাছে শুধু নয়, তা এশিয়া থেকে ইউরোপ যাওয়ার প্রধান রাস্তার মধ্যেই পড়ে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার এনিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

তবে গত সপ্তাহে চীন জানিয়েছিল, জাহাজটি রিফুয়েলিংয়ের জন্য শ্রীলঙ্কার বন্দরে যাবে। চীনের কাছে বিপুল পরিমাণ ঋণ রয়েছে শ্রীলঙ্কার। তারা সেখানে বিমানবন্দর, রাস্তা, রেললাইনও বানাচ্ছে।

কিন্তু শ্রীলঙ্কা এখন ভয়ংকর আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। ভারত তাদের চারশ কোটি ডলার দিয়ে সাহায্য করেছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের তীব্র আপত্তিতেই বিক্রমসিংহে সরকার সিদ্ধান্ত বদল করেছে এবং চীনের জাহাজের আসা পিছিয়ে দিয়েছে। কারণ, ভারত বলেছিল, যতক্ষণ শ্রীলঙ্কার সঙ্গে এই বিষয়ে কথা না হয়, ততদিন পর্যন্ত যেন শ্রীলঙ্কা সরকার চীনের জাহাজের আসা পিছিয়ে দেয়।

ভারতের আশঙ্কা, চীনের জাহাজ হামবানটোটায় থাকলে তা ভারতের সুরক্ষা ক্ষেত্রে বিপদের কারণ হবে। শ্রীলঙ্কা সরকার অবশ্য মিডিয়া রিপোর্ট অস্বীকার করে বলেছে, তারা চাপের মুখে কোনো কাজ করেনি। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, চীনের এই জাহাজটিতে সর্বশেষ প্রযুক্তির সাহায্যে উপগ্রহের সিগন্যাল, রকেট ও ব্যালেস্টিক মিসাইল লঞ্চ ট্র্যাক করা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026