1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

কিশোরগঞ্জ বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ২৭২ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি.

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার কোনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন লাগিয়ে দিলে ভৈরব থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাজিতপুর উপজেলার পুরানখলা গ্রামের ইদু মিয়ার ছেলে সিএনজি অটোরিকশাচালক আবুল হোসেন (১৮), ভৈরব উপজেলার মিরেরচরের আখতার হোসেনের ছেলে সিএনজি অটোরিকশা যাত্রী সবজি ব্যবসায়ী বাহার মিয়া (৫০) ও একই এলাকার হাফেজ মোশারফ আলী ( ২০)।
ভৈরব হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ থানায় নিয়ে আসে। আহতদের ভৈরব হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পুলিশ বাস ও সিএনজিটি উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে আসে।
ভৈরব হাইওয়ে পুলিশের ওসি মো. তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাটি ভৈরব থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অটোরিকশাটি কুলিয়ারচর উপজেলার কোনপাড়া এলাকায় পৌঁছালে যাতায়াত প্রাইভেট সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক ও ২ যাত্রী নিহত হন।
ভৈরব হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জনতা বাসে আগুন দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026