1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

আল-জাজিরা’র প্রতিবেদন রুশ সেনাদের হটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের সেনারা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, তাদের সেনারা খারকিভের দোভহেনকে শহর থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছে। এখন তারা ইজিয়ামের দিকে অগ্রসর হচ্ছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, রুশ সেনাদের সরিয়ে খারকিভের দোভহেন শহরকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন। এখন তারা আরও সামনে দিকে অগ্রসর হচ্ছে। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, খারকিভের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে কামান, ট্যাংক দিয়ে হামলা হয়েছে।
খারকিভের কিছু অংশ ইউক্রেনের সেনারা পুনর্দখল করার ব্যাপারে ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, পরিস্থিতি খুবই ইন্টারেস্টিং, ইউক্রেনের সেনারা খুবই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। দখল হারানো স্থানগুলো পুনরায় দখল করতে চেয়েছিল রুশ সেনারা। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সেনারা খুব সম্ভবত তাদের ঘিরে ধরবে।

তবে প্রেসিডেন্ট জেলেনস্কির এই উপদেষ্টার দাবির কোনো সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026