1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলকৃত অঞ্চল ক্রিমিয়ায় রুশ সেনাঘাঁটিতে গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত হয়েছেন। ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত প্রশাসনিক প্রধান সার্গেই আকসিওনোভ সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের এ তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এমনটি জানায়।

 

ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলের নভোফেদোরিভকা এলাকার নিকটবর্তী সাকি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে এ হামলা শুরু হয়। স্থানীয়রা অন্তত ১২টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে—গোলাবর্ষণ হয়েছে তবে ঘাঁটির অস্ত্রাগারে তা আঘাত হানতে পারেনি।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকা দখলে নেয় রাশিয়া। ক্রিমিয়ায় বিপুল রুশ পর্যটক এসে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গোলাবর্ষণের সময়কার ভিডিওতে দেখা গেছে, সৈকতে মানুষজন বিস্ফোরণের শব্দে ছোটাছুটি করছে। পেছনে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়ছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ হামলার জন্য কিয়েভ দায়ী নয় বলে জানিয়েছেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাত্রিকালীন ভিডিওবার্তায় ক্রিমিয়া নিয়ে কথা বলেছেন। কিন্তু, হামলা সম্পর্কে সরাসরি কিছু বলেননি। তিনি বলেন, ‘ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা এটি কোনোদিনই ছেড়ে দেব না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026