1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

পশ্চিমবঙ্গে সিএনজিকে বাসের চাপা, ৯ নারীসহ নিহত ১০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

পশ্চিমবঙ্গে বাসচাপায় সিএনজিতে থাকা ৯ নারীসহ ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসের ধাক্কায় উল্টে যায় ওই সিএনজি। ফলে ভেতর থেকে ছিটকে পড়েন যাত্রীরা। রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার তেলডা গ্রামের কাছে এ দুর্ঘটনা হয়।

স্থানীয় সূত্রে খবর, অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল এসবিএসটিসির ওই বাস। সেই সময় সামনে চলে আসে সিএনজিটি। অটোর কয়েকজন যাত্রী ছিটকে পড়েন। বাকিরা অটোতেই আটকে যান। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় সূত্রে খবর, রক্তে ভেসে যায় গোটা এলাকা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

তবে কীভাবে এ দুর্ঘটনা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতোমধ্যেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা। পুলিশ জানিয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ৯ জন নারীসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026