1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

বুথ থেকে টাকা তুলে গোনার সময় ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা

রাজধানীর উত্তরায় মধ্যরাতে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উত্তরার সোনারগাঁও জনপথ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা-পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম শরিফ উল্লাহ। বয়স ৪৫ বছর। তিনি টাইলসের ব্যবসা করতেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। থাকতেন টঙ্গী।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুস সামাদ (৩৮)। পুলিশ বলছে, শরিফের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিলেন সামাদ। তাঁর ছুরিকাঘাতে শরিফের মৃত্যু হয়। ছুরিকাঘাত করে পালানোর সময় সামাদকে আটক করেন স্থানীয় লোকজন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শরিফ গতকাল দিবাগত রাত ১২টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে তা গুনছিলেন। এ সময় সামাদ এটিএম বুথে ঢুকে শরিফের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শরিফ বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শরিফকে একাধিকবার ছুরিকাঘাত করেন সামাদ। শরিফকে ছুরিকাঘাত করে সামাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন তাঁরা।

পুলিশ জানায়, ছুরিকাঘাতে আহত শরিফকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশের একটি টহল দল। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, শরিফ বেঁচে নেই।

শরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, উত্তরায় জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে তাঁদের পারিবারিক যৌথ ব্যবসা রয়েছে। গতকাল রাতে শরিফ দোকান থেকে টঙ্গীর বাসায় ফিরছিলেন। পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সামাদকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026