1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সালমান রুশদির ওপর হামলাকারী যুবকের পরিচয় প্রকাশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬৮১ বার দেখা হয়েছে

বুকারজয়ী ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদিকে ছুরিকাঘাতের দায়ে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

হামলার কয়েকঘণ্টা পর পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম হাদি মাতার। ২৪ বছর বয়সী এই যুবক নিউ জার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা। খবর দ্য গার্ডিয়ানের।

নিউইয়র্ক পুলিশের মেজর ইউজিন স্ট্যানিসজেউস্কি বলেন, ‘শিটোকোয়া ইনস্টিটিউটের মঞ্চে ৭৫ বছর বয়সী সালমান রুশদি যখন বক্তৃতার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হাদি মাতার মঞ্চে ছুটে আসেন এবং রুশদির ঘাড় ও পেটে ছুরিকাঘাত করেন। রুশদির ওপর মাতারের হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। ঘটনা তদন্তে স্থানীয় ও রাজ্যের কর্মকর্তাদের সহায়তা করতে ইতোমধ্যে এফবিআই এজেন্টরা যোগ দিয়েছেন।

১৯৮৮ সালে দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পর থেকেই রুশদি নানা হুমকি পেয়ে আসছিলেন।

তার সঙ্গে মঞ্চে থাকা সাক্ষাৎকারগ্রহীতা হেনরি রিজ মাথায় সামান্য আঘাত পেয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, সম্মেলন কক্ষের কর্মী ও দর্শকরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলে এবং পরে তাকে আটক করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026