1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

জেরুজালেমে ইসরায়েলি বাসে গুলি, আহত ৮

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

দখলকৃত জেরুজালেমের পুরাতন শহরের কাছে ইসরায়েলি একটি বাসে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আটজন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

টাইমস অব ইসরায়েল পত্রিকা জানিয়েছে, আহতদের মধ্যে সাত পুরুষ এবং একজন ৩৫ বছর বয়সী গর্ভবতী মহিলাও রয়েছেন। তাদের জেরুজালেমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বসতিদের বহনকারী বাসটি ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষা করছিল।

হামলার পর পালিয়ে যাওয়া বন্দুকধারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ইসরায়েলি পুলিশ।পুলিশের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ঘটনাটিকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026