1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

রাজধানীতে অনেক এলাকায় আজ তিন ঘণ্টা করে লোডশেডিং

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং চলবে আজ রোববারও। আজ রাজধানীর বেশির ভাগ এলাকায় তিন ঘণ্টা করে লোডশেডিং হবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) তাদের আওতাভুক্ত অনেক এলাকায় তিন ঘণ্টা করে লোডশেডিংয়ের রুটিন করেছে।

আবার কিছু জায়গায় দুই ঘণ্টা করেও লোডশেডিং হবে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন এলাকাগুলোয় তিন ঘণ্টা করে লোডশেডিংয়ের রুটিন দেওয়া হয়েছে।

ডিপিডিসি লোডশেডিং শুরু করছে সকাল ১০টায়। তবে ডেসকো লোডশেডিং করছে দিন-রাতজুড়ে। শুরুতে এ দুই সংস্থা এক ঘণ্টা করে লোডশেডিং করত। ডিপিডিসি বলেছে, লোড পাওয়ার ভিত্তিতে লোডশেডিং কম বা বেশি হতে পারে।

 

আজ কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকা দিয়েছে সংস্থা দুটি। এ প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ডিপিডিসি ও ডেসকোর সময়সূচি থেকে জেনে নিতে পারেন কোথায়, কখন লোডশেডিং হবে।

বিদ্যুৎ-সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় ১৮ জুলাই। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়।

শুরুতে বলা হয়েছিল, এ লোডশেডিং হতে পারে দুই ঘণ্টা পর্যন্ত। আর সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রলপাম্প। খরচ সাশ্রয়ের জন্য ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন আপাতত স্থগিতের সিদ্ধান্তও নিয়েছে সরকার।

রাজধানীতে ডিপিডিসি ও ডেসকো—এ দুই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা তালিকা দিয়েছে। ঢাকার বাইরেও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তালিকা দিয়েছে। তবে ঢাকা ও ঢাকার বাইরে সেই তালিকা মেনে চলা হচ্ছে না বলে অনেক গ্রাহক জানিয়েছেন। বিশেষ করে ঢাকার বাইরে। সেখানে লোডশেডিং রাজধানীর তুলনায় অনেক বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026