1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সুদানে বন্যায় ৫২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

সুদানে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যৃ এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।

সুদানে সাধারণত মে এবং অক্টোবরের মধ্যে ভারী বৃষ্টি হয়। দেশটি প্রতি বছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো এবং ফসল ধ্বংস হয়।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিমের বরাত দিয়ে এসইউএনএ (সুদান নিউজ এজেন্সি) জানিয়েছে, ‘শরৎ মৌসুমের শুরু থেকে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মোট ৫২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।’

আবদেল রহিম বলেন, সুদানে ৫ হাজার ৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২ হাজার ৮৬২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সুদানজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) অনুমান করেছে যে, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদানজুড়ে প্রায় ৩৮ হাজার মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওসিএইচএ-এর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদানজুড়ে প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026