1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল, আগামীকাল ঢাকায় শুরু জেলা পর্যায়ের খেলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯০ বার দেখা হয়েছে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ : প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হওয়া ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭)’ উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন খেলা শেষ হয়েছে। এবার শুরু হয়েছে জেলা পর্যায়ে আন্তঃ উপজেলার খেলা।
এরই ধারাবাহিতকায় আগামীকাল (রোববার) শুরু হবে ঢাকা জেলার খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার মাঠে (পল্টন ময়দান) বিকেল ৪টায় ধামরাই উপজেলা বনাম কেরানীগঞ্জ উপজেলার ম্যাচ দিয়ে শুরু হবে জেলা পর্যায়ের খেলা।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করবেন ঢাকার জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌর খান।
এছাড়া আগামী ১৭ সেপ্টেম্বর (সোমবার) শুরু হবে ঢাকা সিটি কর্পোরেশন পর্যায়ের খেলা। রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে লড়বে গুলশান বনাম ধানমন্ডি এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলবে পল্লবী বনাম মোহাম্মদপুর। দুইটি ম্যাচই শুরু হবে সকাল দশটায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026