1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

ফোর্বসের ক্ষমতাধর তালিকায় ৪২তম শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম স্থানে রয়েছেন। গত বছর তিনি ৪৩তম স্থানে ছিলেন। ৯ ডিসেম্বর তালিকাটি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস।

বছরের ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসাবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ৩৬তম স্থানে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রয়েছেন। এছাড়া এ তালিকায় আরও ছয় ভারতীয় রয়েছেন।

ফোর্বস উল্লেখ করেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয়লাভের পর তার দল আওয়ামী লীগ চতুর্থ মেয়াদে সরকার গঠন করে। এটি দলের টানা তৃতীয় মেয়াদ। এতে আরও উল্লেখ করা হয়-খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির নিশ্চয়তার মতো বিষয়গুলোতে তিনি আরও গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। দেশে দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা তার একটি চলমান সংগ্রাম। বাংলাদেশের নির্বাচনে ভোটারদের দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ও তার দল আওয়ামী লীগ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026