1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

ব্রাজিলে তাণ্ডব: ফ্লোরিডার হাসপাতালে ভর্তি কেন বলসোনারো?

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকরা দেশটির প্রেসিডেন্ট ভবন, সুপ্রিম কোর্টসহ কয়েকটি গুরুত্বপূর্ণণ সরকারি ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

 

 

 

ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টের স্ত্রী মিশেল বলসোনারো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলসোনারো। ২০১৮ সালে ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টকে ছুরিকাঘাত করা হয়েছিল।এর পর থেকে তিনি মাঝেমধ্যেই পেটের ব্যথায় ভোগেন। এবারও তিনি পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ইনস্টাগ্রামে স্ত্রী মিশেল বলসোনারো জানান, পেটে অস্বস্তির কারণে তার স্বামী চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

 

 

 

গত অক্টোবরের নির্বাচনে বামপন্থী লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনারোতবে তার উগ্র ডানপন্থী সমর্থকেরা এই পরাজয় মেনে নিতে পারেননি। এরই ধারাবাহিকতায় তার সমর্থকেরা রবিবার ব্রাজিলের পার্লামেন্ট ভবন কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে তাণ্ডব চালান। এ ঘটনায় প্রায় দেড় হাজার দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে।

 

প্রেসিডেন্ট লুলার অভিযোগ, দাঙ্গার ঘটনায় বলসোনারোর ইন্ধন ছিল।তবে অভিযোগ অস্বীকার করে বলসোনারো এক টুইটবার্তায় সহিংস এই বিক্ষোভের নিন্দা জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026