1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

শচীনের রেকর্ডে ভাগ বসালেন কোহলি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

২০১৯ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন পোর্ট অব স্পেনে। পরের ২৫ ম্যাচ ছিলেন সেঞ্চুরিশূন্য। ছন্দ হারিয়ে ফেলায় অনেকেই বিশ্রাম নিতে বলেছিলেন বিরাট কোহলিকে। কিন্তু অদম্য কোহলি ২০২২ সাল শেষ করেন বাংলাদেশের বিপক্ষে তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলে।চট্টগ্রামে ৯১ বলে খেলেছিলেন ১১৩ রানের নান্দনিক এক ইনিংস। সেটা ছিল ভারতের বছরের শেষ ওয়ানডে।

 

চলতি বছরের প্রথম ওয়ানডেতে আসামের গৌহাটিতে খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানের ইনিংস। ৮৭ বলের ইনিংসটিতে ছিল ১২ চার ও ১ ছক্কা।

 

২৬৬ ওয়ানডে ক্যারিয়ারে এটা তার ৪৫তম সেঞ্চুরি। গত মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কোহলি। সেদিন ১১৩ রানে আউট হয়েছিলেন এই ওপেনার। মঙ্গলবার (১০ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ফিরলেন ১১৩ রান করেই।কসুন রাজিথার গুড লেংথের বলটিকে আলতো ছোঁয়ায় লং অনে পাঠিয়ে তুলে নেন ওয়ানডে ক্রিকেটে নিজের ৪৫ তম সেঞ্চুরি। শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরিকে টপকাতে আর মাত্র ৫টি সেঞ্চুরি প্রয়োজন তার।

 

তবে অন্য একটি রেকর্ডে শচীনের সঙ্গে ভাগ বসিয়েছেন কোহলি। ৪৯ টি সেঞ্চুরির মধ্যে শচীন ঘরের মাঠে করেছেন ২০টি। যা ওয়ানডেতে সর্বোচ্চ।

 

 

 

আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে সেই রেকর্ড স্পর্শ করলেন কোহলি। তবে শচীনের চেয়ে কম সময়ে ঘরের মাঠে নিজের ২০ তম সেঞ্চুরি করেছেন এই ডানহাতি। কোহলি যেখানে খরচ করেছেন ৯৯ ইনিংসে, সেখানে শচীনের লেগেছিল ১৬০ ইনিংস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026