1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এনসিটি পরিচালনায় বিদেশিরা: বিতর্ক-সমালোচনা নিয়ে কী বললেন মন্ত্রী? আবরারের নামে কুষ্টিয়ায় সেতু ও বুয়েটে হল নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর আশ্বাস গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রাফি স্মৃতি মহানগর জুনিয়র ক্রিকেট লিগ আজ শুরু জাতীয় ক্রিকেট লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

আমেরিকায় বাড়িতে ঢুকে মা-শিশুসহ ৬ জনকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে মা-শিশুসহ অন্তত ছয়জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী।

 

 

 

ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।স্থানীয় সরকারি কর্মকর্তারা ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

ওই কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এই হামলাকে ভয়ানক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনও অপরাধী চক্র ও মাদক চোরাকারবারীদের যোগ থাকতে পারে।

 

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিকবার গুলি করেন। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান।এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।

 

শেরিফ বোদেরাক্স বলেন, ‘পুরো ঘটনাটাই মর্মান্তিক। তবে মাথায় গুলিবিদ্ধি হয়ে ১৭ বছর বয়সী এক মা ও তার ছয় মাস বয়সী শিশুর মৃত্যু সবচেয়ে মর্মান্তিক।গোলাগুলির সময় বাড়ির ভেতর লুকিয়ে থাকার কারণে দুই ব্যক্তি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়। শেরিফের ধারণা মাদক–সংক্রান্ত ঘটনার জেরেই এই হামলা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026