1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

মাথাপিছু আয় কমে ২৭৯৩ ডলার।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষের মাথাপিছু আয় গত অর্থবছরে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার বললেও চূড়ান্ত হিসেবে ৩১ ডলার কমে চূড়ান্ত হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৭৯৩ ডলারে নেমেছে।

মাথাপিছু আয় কমার পাশাপাশি মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধিও কমে ৭ দশমিক ১০ শতাংশে নেমে এসেছে। কারণ ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ২৫ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চূড়ান্ত এই হিসাব রবিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে। গত বছরের ১০ মে সাময়িক হিসাব প্রকাশ করা হয়েছিল।

২০২১-২২ অর্থবছর শেষ হয়েছে ২০২২ সালের ৩০ জুন। সাত মাসের বেশি সময় পার হওয়ার পর রবিবার জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়সহ ওই অর্থবছরের অর্থনীতির অন্যান্য সূচকের চূড়ান্ত হিসাব প্রকাশ করলো পরিসংখ্যান ব্যুরো।

বিবিএসের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, করোনার ধাক্কা কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় অনেক নেতিবাচক প্রভাব পড়েছে।। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সেই যুদ্ধের প্রভাব পড়েছে।

তাই বাংলাদেশেও বিনিয়োগ কমেছে। এ কারণে জিডিপি প্রবৃদ্ধি খানিকটা কমেছে। এর ফলে মাথাপিছু আয়ও ৩১ ডলার কমেছে। তবে বর্তমান বিশ্ব পেক্ষাপটে এই প্রবৃদ্ধি ভালো। কারণ বিশ্বের অনেক দেশের প্রবৃদ্ধি কমেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026