1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

পাকিস্তানে বাস-কারের সংঘর্ষ, নিহত ৩০

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

পাকিস্তানে বাস ও কারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার রাতে কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল, অন্যদিকে, প্রদেশের শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি কার। এসময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে অন্ধকারে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।

দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নিহতদের প্রতি শোক জানিয়েছেন।

গিলগিত-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদও দুঃখপ্রকাশ করেছেন এ হতাহতের ঘটনায়। আহতদের সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

সূত্র: জিও নিউজ

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026