1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক চালককে মারধরের প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৭২ বার দেখা হয়েছে

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক চালককে মারধরের প্রতিবাদে ডাকা ধর্মঘট পুলিশের আশ্বাসে প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর এ টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়া শুরু করেছে।

তবে বাস চলাচল শুরু হলেও সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায়, রাস্তায় তীব্র যানজট। তিব্বত মোড় থেকে মহাখালী টার্মিনাল পর্যন্ত রাস্তায় গাড়ির দীর্ঘ সারি।

ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ বলেন, পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। তারা অবরোধ তুলে নিয়েছেন। এখন বাস চলাচল স্বাভাবিক।

এর আগে, মঙ্গলবার ভোর থেকে মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়েন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর ও শেরপুরসহ বিভিন্ন দূরপাল্লার গন্তব্যের যাত্রীরা।

কয়েকটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাসচালক আক্তারকে মারধর করা হয়। আহত ওই চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026