1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জে বিজয়ী মনের বন্ধু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে নেদারল্যান্ডসের অ্যামস্টারডামে টমি হিলফিগারের বৈশ্বিক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ-২০২২–এর মূল আয়োজন। ৯ মাস ধরে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ২৫৬টি উদ্যোগ যাচাই–বাছাই করে ৫টি উদ্যোগ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়। আমস্টারডামে এ পাঁচ ফাইনালিস্ট তাঁদের ব্যবসায়িক ভাবনা বিচারকদের সামনে উপস্থাপন করেন। কাল রাতে পিভিএইচ করপোরেশনের আওতাধীন টমি হিলফিগার প্রতিযোগিতার দুই বিজয়ীর নাম ঘোষণা করেছে। বিচারকদের রায়ে টমি হিলফিগার ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ-২০২২ বিজয়ী হয়েছে বাংলাদেশের মনের বন্ধু এবং সঙ্গে ব্রিটিশ উদ্যোগ কোয়ালা। কোয়ালা দুর্ঘটনাজনিত কারণে অঙ্গহানি হওয়া, পুড়ে যাওয়া মানুষের জন্য ফ্যাশনেবল প্রস্থেটিক পরিধেয় নিয়ে কাজ করছে। পুরস্কারের অর্থমূল্য ছাড়াও টমি হিলফিগার ও ইনসিড বিজনেস স্কুলের বিশেষজ্ঞদের কাছ থেকে এক বছরব্যাপী পরামর্শ (মেন্টরশিপ) পাবেন বিজয়ীরা। পাশাপাশি ইনসিড হ্যানস ওয়াল ইমপ্যাক্ট এন্ট্রাপ্রেনারশিপ কর্মসূচির আওতায় বিজয়ীদের কাজের জায়গাও দেওয়া হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026