1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ভূমিকম্পের ৭৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার ২ বছরের শিশু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

 

সময় যত গড়াচ্ছে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। যদিও আশা ছাড়ছেন না নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও উদ্ধারকারীরা। হঠাৎ কিছু ঘটনা তাঁদের এ আশা যেন অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তেমনই একটি ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার। ভূমিকম্পের পর ৭৯ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল দুই বছর বয়সী এক শিশু। অবশেষে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি তুরস্কের দক্ষিণাঞ্চলের আন্তাকায়া শহরের। গত সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া শহরের একটি এটি। ভূমিকম্পে শহরটিতে অনেক ভবন ধসে পড়েছে। এমনই একটি ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচে থেকে গতকাল শিশুটিকে উদ্ধার করা হয়।  রয়টার্সইস্তাম্বুল

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026