1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

দশম দিনে ছিল একুশের ভিড়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৭৪ বার দেখা হয়েছে
বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে মাইকে বারবার ভেসে আসছিল সতর্ক বার্তা—‘মেলা প্রাঙ্গণে আপনার শিশুকে সাবধানে রাখবেন। ভিড়ের মধ্যে হাতছাড়া হলে হারিয়ে যেতে পারে।’ বইমেলার দশম দিন গতকাল শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। মেলায় বিপুল বইপ্রেমী মানুষ ও দর্শনার্থীদের উপস্থিতি নিয়ে লেখক-প্রকাশকরা মন্তব্য করেছেন, এ যে একুশে ফেব্রুয়ারির উপচে পড়া ভিড়। গতকাল মেলায় নতুন বই এসেছে ২৬০টি।

গতকাল সকাল ১১টায় মেলার ফটক খুললে অভিভাবকদের হাত ধরে প্রবেশ করে শিশুরা। দুপুর ১টা পর্যন্ত ছিল শিশু প্রহর। চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় তারা। এ সময় প্রিয় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালকে পেয়ে শিশু-কিশোররা উৎফুল্ল হয়ে ওঠে।

বই কেনাকাটা শেষে দুপুরের পর যখন অনেকে মেলা থেকে ফিরে যাচ্ছিল, তখন মেলায় প্রবেশের জন্য বাইরে বইপ্রেমী মানুষের দীর্ঘ লাইন। সন্ধ্যা পর্যন্ত মেলা প্রাঙ্গণে আর পা ফেলার স্থানও ছিল না। একুশে ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণ যে রকম লেখক-পাঠকে জমজমাট হয়ে ওঠে, গতকাল অনেকটা তেমনি ছিল। বিপুল মানুষের ভিড়ে মেলামাঠ ধুলায় একাকার হয়ে যায়। এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছে অনেকে। তবে খণ্ড খণ্ড আড্ডা, নতুন বই ঘিরে উচ্ছ্বাস আর প্রিয় লেখকদের কাছে পেয়ে মানুষ ভুলে গেছে এই সাময়িক কষ্ট।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026