1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ভূমিকম্পে কেঁপে উঠল আসাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম রাজ্য। রবিবার স্থানীয় সময় বিকাল ৪টা ১৮ মিনিটে রাজ্যের নগাঁও জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করেছে।

এনসিএস জানায়, ভারতীয় সময় বিকেল চারটা ১৮ মিনিটের দিকে আসামের ওই এলাকায় ভূমিকম্প হয়। এসময় এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাছাড়া চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া গেলো। সোমবার তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে।
তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের ছয়দিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজারের কাছাকাছি। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য। এখনো প্রাণপণ উদ্ধারকাজ চালাচ্ছেন তারা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026