1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে এখনও লাশ বের করছে উদ্ধারকারীরা। খবর সিএনএন।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সর্বশেষ নিহতের সংখ্যা ৩৪ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তুরস্কের ২৯ হাজার ৬০৫ এবং সিরিয়ায় মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪ জন।

turkey
তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ভবন। সংগৃহীত ছবি
বিশেষজ্ঞরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে আসছে। ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার প্রায় ৬ দিন পর উদ্ধারকারীরা এক শিশু এবং এক কিশোরীকে উদ্ধার করেছে।

গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়া অনেক ভবনের নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ১১৩টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

turkey
তুরস্কে ভূমিকম্পে ভেঙে পড়েছে অনেক ভবন। সংগৃহীত ছবি
অন্যদিকে, শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ভেঙে পড়া ভবন থেকে লুটপাট ও ডাকাতি এবং ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৯৮ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে সিরিয়া এবং তুরস্কের নানা প্রান্তে ভেঙে পড়েছে অন্তত ৬ হাজার বাড়ি। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক দেহ চাপা পড়ে থাকতে পারে বলে মনে করছে বিভিন্ন সংস্থা। এখনও চলছে উদ্ধারকাজ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026