1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

রাজধানীজুড়ে বসন্তের রঙ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

শীতের রুক্ষতা-রিক্ততা মুছে প্রকৃতিতে বইছে ফাল্গুনী হাওয়া। বিপুল ঐশ্বর্যের ঋতু-ঋতুরাজ বসন্তের প্রথম দিন। আজ পয়লা ফাল্গুন। ‘আজি দখিন দুয়ার খোলা/ এসো হে এসো হে এসো হে আমার বসন্ত’—কবিকণ্ঠের এ প্রণতির মাহেন্দ্র লগন এলো। এলো ‘দখিন সমীরণের শিহরণ’ জাগানোর অনুপম দিন। মাতাল হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপনে, উড়াল মৌমাছিদের ডানায় ডানায়, নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে উঠবার আভাসে আর বনতলে কোকিলের কুহুতান জানান দিচ্ছে: ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে…।’

 

আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঋতুরাজের আগমনী রঙের ছোঁয়া শুধু প্রকৃতিতেই নয়, সেই রঙ লেগেছে সবার মনে। তার ওপর একই দিনে ভালোবাসা দিবস এবং পহেলা ফাগুন।

 

ঋতুরাজকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে ‘বসন্ত উৎসব ১৪২৯’ আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।

আজ হলুদ-বাসন্তী শাড়ি, পাঞ্জাবি আর রঙিন ফুলে নিজেকে সাজিয়ে নানা বয়সের মানুষ হাজির হচ্ছেন রাজধানীর বিভিন্ন স্থানে।

 

সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসজুড়ে তরুণ-তরুণী, যুগলসহ বিভিন্ন বয়সী মানুষ জড়ো হচ্ছেন।

এছাড়া হাকিম চত্বর, অপরাজেয় বাংলা, লাইব্রেরি, কার্জন হল, এনেক্স ভবন, শহীদ মিনারসহ পুরো এলাকায় বাসন্তী সাজ সাজ রব।

বসন্তের সাজে মুক্তমঞ্চে গানের তালে তালে চলছে নৃত্য পরিবেশনা। চলছে নানা আবৃত্তি, লোকগান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026