1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিদেবক

গুগল ওয়ার্কস্পেইস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছে অফিসিয়াল ই-মেইল আইডি। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে স্নাতক (সম্মান) শ্রেণির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে ইউনিক অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হবে। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনের ভার্চ্যুয়াল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

উদ্বোধনের দিন সারদেশে অধিভুক্ত কলেজের ৩৮ হাজার ৮১৭জন শিক্ষক, ২ হাজার ২৪২টি কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭৪জন শিক্ষক ও ৮৪৬জন কর্মকর্তা-কর্মচারীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। এর ফলে তারা আনলিমিডেট স্টোরেজ পাবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা গ্রহণে অফিসিয়াল যোগাযোগ করতে পারবে। একইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণে অনেক বড় সুযোগ পাবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যোগাযোগও অনেক সহজ হবে। অ্যাকাডেমিক পাঠগ্রহণেও এই অফিসিয়াল ই-মেইল আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও এই অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026