1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

রাজধানীতে জমির ক্রেতা সেজে প্রতারণা করেন দম্পতি!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

জমি কেনার নামে প্রতারণার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতার ব্যক্তিরা হলেন, আব্দুল হালিম (৪৫) ও ইয়াসমিন আক্তার (৩২)। পুলিশ জানিয়েছে, তারা জমি কিনবে বলে বিক্রেতা বা ব্রোকারকে বাসায় ডেকে আনেন। এরপর জিম্মি করে মারধর করেন, প্রাণনাশের হুমকি দিয়ে সবকিছু হাতিয়ে নেন।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, জায়গা কেনার নামে বিল্লাল হোসেন নামে একজন জমির ব্রোকারের কাছে যান আব্দুল হালিম। পরে জায়গা কিনবেন জানালে তাকে সিঙ্গাইর এলাকায় কৃষি জমি দেখান বিল্লাল। জমি দেখার পর হালিম জানান, জমি পছন্দ হয়েছে। মূল ক্রেতা ঢাকার মিরপুরে আছেন। তার সাথে বসেই বাকি আনুষ্ঠানিকতা সারতে হবে।

ওসি আরও জানান, এরপর ফোনে একজন নারী ক্রেতার সাথে কথাও বলেন বিল্লাল। কিন্তু ক্রেতারূপী সেই নারী ছিল হালিমের স্ত্রী ইয়াসমিন। ক্রেতা ভেবে বিল্লাল মিরপুর তার বাসায় যান। সেখানে আসা মাত্রই সেখানে থাকা চারজন তাকে মারধর করে বেঁধে ফেলেন। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে প্রথমে সাথে থাকা সাড়ে ৭ হাজার এবং পরে বাসায় ফোন দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন। গ্রেফতার এই দম্পতি এর আগে আরও একবার একইভাবে প্রতারণা করে গ্রেফতার হন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026