1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার নিহত ছাড়াল ৪৫ হাজার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ায় মৃত্যুর মিছিল থামছেই। প্রতিনিয়ত এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশেই নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৫ হাজার ছাড়িয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৬৭২ জনে। অন্যদিকে সিরিয়ান সরকার ও জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ৮০০ জনের বেশি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত। এতে দেশ দুইটিতে হাজার হাজার ভবন ধসে পড়েছে। ঘর ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাদের জীবিত উদ্ধারের তেমন আর আশা নেই বলে ধারণা বিশ্লেষকদের।

তবে এর মধ্যেও মাঝে মধ্যে অলৌকিকভাবে জীবিত উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। তবে এ ধরনের উদ্ধার অভিযান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

তুরস্কের হাতায়ে দেশটির উদ্ধারকর্মীরা ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ২৭৮ ঘণ্টার পর জীবিত উদ্ধার করেছে। আল-জাজিরা বলছে, ৯ ফেব্রুয়ারির পর তুরস্ক থেকে জাতিসংঘের ১৭৮টি ত্রাণ ট্রাক সিরিয়ায় প্রবেশ করেছে।

ভূমিকম্পের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক হাজার ৫৮৯ শিশুর আলাদাভাবে পরিষেবায় নিয়েছে তুরস্ক সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026