1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন মুক্তিযোদ্ধার সংখ্যা ও ইতিহাস নিয়ে বিতর্কের ইতি চান মন্ত্রী

দুই টার্গেটে আওয়ামী লীগ বিএনপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ অন্যান্য রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের প্রায় এক বছর বাকি থাকলেও বগুড়া শহরের বিভিন্ন দেয়াল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসনভিত্তিক শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে কি না তা নিয়ে জেলার রাজনৈতিক পাড়ায় চলছে নানা বিশ্লেষণ। এর মধ্যেই জেলার ৭টি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। স্থানীয়দের কেউ বলছেন বিএনপি ভোটে আসবে, আবার কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা আসবে না। দলীয় সিদ্ধান্ত যেমনই হোক, বিএনপির মধ্যেও অনেক নেতা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে মুখিয়ে আছেন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় দল গুছিয়ে জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষা করছে বিএনপি। দলটি বগুড়ায় নিজেদের হারানো দুর্গ পুনরুদ্ধার করতে চায়। আর সেই দুর্গে হানা দিয়ে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। আর জাতীয় পার্টি (জাপা), জাসদ তাদের আসন ধরে রাখতেও তৎপরতা চালাচ্ছে। সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বগুড়ার ৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ দুটি, বিএনপি দুটি, জাতীয় পার্টি দুটি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026