1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত এবং একটি ভবন ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সূত্র মতে, ইসরায়েল দামেস্কের আশেপাশে যেখানে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রসহ সিরিয়ার অধিকাংশ নিরাপত্তা ইউনিটগুলো অবস্থিত সেখানে রোববার এই হামলা চালায়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল দখলকৃত গোলান মালভূমি থেকে ২২২২ জিএমটিতে আবাসিক এলাকাসহ দামেস্কের বেশ কয়েকটি নিরাপত্তা জোনে আগ্রাসন চালিয়েছে। বিবৃতিতে প্রাথমিকভাবে পাঁচজনের প্রাণহানি ও ১৫ জনের আহত হওয়ার খবর জানায়।

এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। কিন্তু আবাসিক এলাকায় হামলা চালানোর ঘটনা খুবই কম।

সর্বশেষ এ হামলা কাফর সুসায় চালানো হয় যেখানে সিনিয়র কর্মকর্তাদের আবাসস্থল, নিরাপত্তা সংস্থাসমূহ ও গোয়েন্দা সদরদপ্তরের কার্যালয় রয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান বলেছেন, রোববারের হামলাই সিরিয়ার রাজধানীতে ইসয়য়েলের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।

এসব হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী খুব কমই মন্তব্য করে। তবে, ইসরায়েল বরাবরই বলে আসছে, তারা কখনোই তাদের সীমান্তে ইরানের প্রভাব বাড়তে দেবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026