1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

রাজধানীতে পরিবহনে চাঁদাবাজি করা ১৬ জন আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭০৩ বার দেখা হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও কোতোয়ালি এলাকা থেকে ১৬ পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

 

আটকরা হলেন—জসিম (৪১), সোহেল (২৭), মোক্তার হোসেন (৩১), জুলহাস মিয়া (৪৩), মোহাম্মদ আলী (২১), মাহমুদুল রহমান মিদুল (১৯), রাকিব (২২), মানিক (৩০), মিঠু (২৪), রুবেল (২২), শুভ (২৫), শাহিন হোসেন (২৫), ইমন (২৪), জুবায়ের প্রধান (২১), দুলাল (৪৮) ও নজরুল ইসলাম (২১)।

গতকাল মঙ্গলবার র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন তাদেরকে আটকের বিষয়টি জানান।

তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করার সময় ১০ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি কাঠের লাঠি, ১১টি মোবাইল ও আদায়কৃত চাঁদা নগদ ৬ হাজার ২৭০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া ঢাকার কোতোয়ালি থানাধীন আহসান উল্লাহ রোড, বাদামতলী ও ওয়াজঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিবহন থেকে চাঁদা আদায়ের সময় আরো ছয় জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি রিসিট বই, ছয়টি মোবাইল ও আদায় করা চাঁদা নগদ ৬ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়।

আটকরা বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026