1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

সুপ্রিম কোর্টে নাজমুল হুদার জানাজা, দোহারে দাফন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে তার জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

জানাজায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজউদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক ও বর্তমান নেতারা, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী, সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক আইনজীবী।

ব্যারিস্টার নাজমুল হুদা রোববার রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রয়েছে।

ঢাকার দোহারের শাহীনপুকুরের নিজ বাড়িতে শেষ জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নির্বাচন কমিশন (ইসি) থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন তিনি। ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি।

এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন নাজমুল হুদা। পরে তৃণমূল বিএনপি নামে নতুন দল করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026