1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

একদিনে আদানি হারিয়েছেন ৬২০ কোটি ডলার, নেমেছেন ২৬তম অবস্থানে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৮ বার দেখা হয়েছে

ভারতের শেয়ারবাজারে আজ বুধবার বড় ধরনের দরপতনের মধ্যে আবারও বিপুল ক্ষতির মুখে পড়েছেন আলোচিত ধনকুবের গৌতম আদানি। তাঁর তালিকাভুক্ত সব কটি কোম্পানির দরপতন ঘটেছে। আর শেয়ারের দর কমায় এক দিনেই আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি মার্কিন ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে।

আর শেয়ারের এই দরপতনে গৌতম আদানিও ধনীদের তালিকায় আরও এক ধাপ নিচে নেমে গেছেন। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় আজ তাঁর অবস্থান হয়েছে ২৬তম। খবর ইকোনমিক টাইমস ও ফোর্বসের

যুক্তরাষ্ট্রে বন্ডের সুদহার বৃদ্ধির কারণে গতকাল মঙ্গলবার মার্কিন শেয়ারবাজারে সূচকের পতন হয়। এর প্রভাবে আজ ভারতের শেয়ারবাজারেও ধস নামে। শেয়ারবাজারের প্রধান দুই সূচক নিফটি ও সেনসেক্স—উভয়ই বিপুল হারে পয়েন্ট হারিয়েছে।

 

 

খবরে বলা হয়েছে, আজ আদানি গোষ্ঠীর ১০টি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে সব কটির দরপতন হয়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর কমেছে ১১ শতাংশ, আর আদানি পাওয়ার লিমিটেডের ৫ শতাংশ। এই দুই কোম্পানির পাশাপাশি আদানির অন্যান্য কোম্পানির দরপতনের কারণে এক দিনেই আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে ৫১ হাজার ২৯৪ কোটি রুপি। ফলে গৌতম আদানির সম্পদমূল্যও কমেছে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে, বড় দরপতনের কারণে গৌতম আদানির সম্পদমূল্য আরও ৬২০ কোটি ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। সম্পদমূল্য কমায় আজ বিকেলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় আদানির অবস্থান গতকালের তুলনায় এক ধাপ নেমে যায়।

গত রোববার ফোর্বসের তালিকায় আদানির অবস্থান ছিল ২৪তম। আর মঙ্গলবার ছিল ২৫তম। অথচ ২৪ জানুয়ারি হিনডেনবার্গের প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ছিল তৃতীয়।

গত এক মাসেরও কম সময়ে আদানি গোষ্ঠীর বাজার মূলধন কমেছে প্রায় ১১ দশমিক ৬২ লাখ কোটি রুপি। এ সময়ে আদানি গোষ্ঠীর স্টকের দর ৬০ শতাংশের বেশি কমেছে। ফোর্বসের সর্বশেষ হিসাব অনুসারে, আদানির ৪ হাজার ৩৪০ কোটি ডলার মূল্যের সম্পদ রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026