1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৬ বার দেখা হয়েছে

নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিভ্রাটের সম্মুখীন হন গ্রাহকেরা। এ ঘটনায় দু:প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার  বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

গ্রামীণফোনের একটি সূত্র জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইলে দুটি জায়গায় ও সিরাজগঞ্জে এক জায়গায় বৃহস্পতিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এর ফলে গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।

অপারেটরটির মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরাও সমস্যার কথা জানিয়েছেন।

রাজধানীসহ বরিশাল, খুলনা, সিলেট ও চট্টগ্রামসহ সারাদেশের অনেক জেলার গ্রামীণফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কে সমস্যার কথা জানিয়েছেন।

এ বিষয়ে গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে এক পোস্টেও দু:খপ্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারিতে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল সাত কোটি ৯৩ লাখ ৭০ হাজার প্রায়। দেশে ওই মাসে মোট গ্রাহকের সংখ্যা ১৮ কোটি আট হাজারের মতো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026