1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

বিশ্বব্যাপী ৮৫০০ কর্মী ছাঁটাই করবে এরিকসন।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৭ বার দেখা হয়েছে

বিশ্বব্যাপী সাড়ে আট হাজার কর্মী ছাঁটাই করবে এরিকসন। সুইডেন ভিত্তিক টেলিকম সরঞ্জাম নির্মাতা সংস্থাটি গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

মূলত খরচের লাগাম টানতেই বড় সংখ্যক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এরিকসন।

২০২২ সালে শেষ দিকে এরিকসনের মোট কর্মী ছিল এক লাখ পাঁচ হাজার। জানুয়ারিতে গত বছরের বার্ষিক আয়ের তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি হতাশা প্রকাশ করে।

তখন জানানো হয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে মুনাফা কমে গেছে। বর্তমান পরিস্থিতিতে মোবাইল অপারেটররা সর্বশেষ ফাইভজি নেটওয়ার্কের জন্য ব্যয় করছে ধীরে ধীরে।

সুইডিশ প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরে প্রথমার্ধে বেশির ভাগ ছাঁটাই কার্যকর হবে। বাকিদের ছাঁটাই করা হবে আগামী বছর। এর মধ্যে এক হাজার ৪০০ কর্মী ছাঁটাই হবে সুইডেনে। যা গত সপ্তাহে জানিয়ে দেয়া হয়েছে।

২০২২ সালে এরিকসনের নিট মুনাফা ১৭ শতাংশ কমে হয় ১৮০ কোটি ডলার।

ধারণা করা হচ্ছে, ছাঁটাইয়ের মাধ্যমে গত বছরের শেষের দিকে ঘোষিত ৮৬ কোটি ডলার খরচ সাশ্রয়ের পরিকল্পনা ত্বরান্বিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026