1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

প্রতিটি জেলা-মহানগরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গত ২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী ৩ দিনের শান্তি সমাবেশ ঘোষণা দেয় যুবলীগ। তারই অংশ হিসেবে আজ ২৫ ফেব্রুয়ারি ঢাকা মহানগর ব্যতীত দেশের সকল জেলা ও মহানগরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় শান্তি সমাবেশে যুবলীগ নেতারা বলেন, সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ কাজ করে যাবে। বিএনপি-জামাত যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার পাশে থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে যুবলীগ। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই ঘরে ফিরবে যুবলীগ।

উল্লেখ্য আগামীকাল ২৬ ফেব্রুয়ারি দেশের সকল উপজেলা/ থানা ও পৌরসভায় এবং ২৮ ফেব্রুয়ারি দেশের সকল ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026