1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১৮ বার দেখা হয়েছে

ঢাকার বাতাস সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে। সাধারণত দিনের শুরুতে দূষণের মাত্রা বেশি থাকে। সূর্য যতই গোধূলির দিকে যেতে থাকে, দূষণের মাত্রাও ততই কমে যায়। আবার সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে দূষণের মাত্রাও বেড়ে যায়। দূষিত শহরের তালিকায় ঢাকা আজ তৃতীয় স্থানে আছে।

আজ রোববার সকাল ৮টা ৪১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) ঢাকার স্কোর ছিলো ১৯১। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি এখনো বেশ অস্বাস্থ্যকর। গত বুধবার থেকে আজ রোববার টানা পাঁচ দিন বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় স্থান করে নেয় বাংলাদেশের রাজধানী ঢাকা।

এ ছাড়া তালিকায় প্রথম অবস্থানে ২৪৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহর। দ্বিতীয় অবস্থানে ২২৫ স্কোর নিয়ে ভারতের দিল্লি। চতুর্থ অবস্থানে স্কোর ১৪১ নিয়ে মিয়ানমারের ইয়াঙ্গুন।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এরমধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এরমধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026