1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না আসছে, ততক্ষণ কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

 

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ২০০৯ সালে পিলখানায় শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ আলোচনা সভার আয়োজন করে।

দেশের মানুষ সরকারের পরিবর্তন চায় উল্লেখ করে তিনি বলেন, মানুষ জেগে উঠেছে, জেগে উঠছে। আজকে দেয়ালের লেখা পড়েন, মানুষের চোখের ভাষা দেখেন। দেখবেন এ সরকারের প্রতি মানুষের শুধু ঘৃণা আর ঘৃণা। এই মুহূর্তে সকলে চায় এই সরকারের পরিবর্তন।

দল-মত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্ত সংগঠন, সমস্ত ব্যক্তিকে এক হতে হবে। এটা শুধু বিএনপির জন্য নয়, কোনো দলের জন্য নয়, এটা দেশের মানুষের জন্য। দেশকে রক্ষা করার জন্য আজকে সকলকে এগিয়ে আসতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশে বিএনপি নিরাপদ নয়, জাসদ নিরাপদ নয়, অন্যান্য ধর্ম পালন করে তারাও নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। সকলকে একতাবদ্ধ হতে হবে।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ফখরুল বলেন, ২৫ ফেব্রুয়ারির ঘটনা যেন আর কোনদিন যেন না ঘটতে পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামের মধ্যদিয়ে, লড়াইয়ের মধ্যদিয়ে, রাজপথে আন্দোলনের মধ্যদিয়ে, একটি গণবিপ্লবের মধ্যদিয়ে এদেরকে পরাজিত করতে হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য।

গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে লিখতে পারে না, সত্য প্রচার করতে পারে না, মানুষ প্রতিবাদ করতে পারে না। এ থেকে জাতিকে রক্ষা করতে হবে। এই দায়িত্ব শুধু বিএনপির একার নয়, সকল দেশপ্রেমিক দল ও নাগরিকদের এগিয়ে আসতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। সবাই একজোট হলে কোনো স্বৈরাচারী সরকার টিকে থাকতে পারেনি, ইতিহাস তাই বলে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026