1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে ১৭ রেডিওথেরাপি মেশিন কিনবে সরকার রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

খালেদার রাজনীতি নিয়ে দুই দলের হিসাব–নিকাশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

কোনো ‘দুরভিসন্ধি’ ছাড়া মন্ত্রীরা একের পর এক বিএনপির নেত্রী খালেদা জিয়ার রাজনীতি করা না করার প্রশ্নে কথা বলছেন, সেটা বিশ্বাস করছে না বিএনপি। সে জন্য দলটি বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সরকারের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে বলে মনে হচ্ছে।

এখন সরকারের কৌশল বুঝতে অপেক্ষা করতে হবে বিএনপিকে। দলটি অবশ্য বিষয়টাতে নিজেদের সতর্ক থাকার কথা বলছে।

যদিও কোনো দুরভিসন্ধি থাকার অভিযোগ অস্বীকার করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু খালেদা জিয়ার রাজনীতি নিয়ে মন্ত্রীদের কথাবার্তা বিএনপির নেতা-কর্মীদের নিজেদের মধ্যেই বিভ্রান্তি বা সন্দেহ সৃষ্টি করতে পারে। এটিই ক্ষমতাসীনদের কৌশলের একটা অংশ হতে পারে।

অন্তত চারজন মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা এ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন গত কয়েক দিনে। তাঁদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্য একই রকম। তাঁদের বক্তব্য হচ্ছে, খালেদা জিয়ার মুক্ত থাকার শর্তে যা আছে, তাতে তাঁর রাজনীতি করতে বাধা নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026