1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

ঢাকার বায়ু আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বাতাস আগের মতোই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ২২৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা।

২০১ স্কোর নিয়ে আজ দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা তৃতীয় স্থানে।

এর পরে অবস্থানে আছে যথাক্রমে মিয়ানমারের ইয়াঙ্গুন, ভিয়েতনামের হ্যানয়, ভারতের দিল্লি, মুম্বাই, ইরাকের বাগদাদ, চীনের উহান ও চেংডু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026